জয়পুরহাটের কালাই থানায় কিডনি কেনার এক চক্রের তিন সদস্যকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকার দরিদ্র মানুষদের অল্প টাকায় কিডনি বিক্রি করা জন্য বিভিন্নভাবে ফাঁদে ফেলতো এ চক্র। 



গ্রেপ্তারকৃতরা হলেন- কালাই উপজেলার বহুতি গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুস সাত্তার (৩৮), গোলাম মওলার ছেলে গোলাম মোস্তফা (৪০) ও বোরহান উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন (৩৯)।

কালাই থানা ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকার অভাবি মানুষদের ফুসলিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করতো।গ্রামের দরিদ্র মানুষ কিডনির কার্যকারিতা না বুঝেই অভাবের তাড়নায় বিক্রি করে দিতো দেহের গুরুত্বপূর্ণ অঙ্গটি।"

তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তিন জনই কিডনি বেচাকেনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।


সূত্র:জয়পুরহাট, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

Categories:

Leave a Reply

SM World