Mon, Aug 22nd, 2011 
  

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীকৃষ্ণ সেজে পদ্মফুল আকৃতির একটি ডালিতে বসে আছে ১০ মাস বয়সী শ্রেষ্ঠাংশু দাস। আর তার বাবা নারায়ণ দাস সেই ঢালি মাথায় বসে আছেন ভ্যানে। যেন শ্রীকৃষ্ণেরই বাবা।


শুধু শ্রেষ্ঠাংশু নয়, সোমবার বিকেলে রাজধানীতে জন্মষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন এ রকমই নানা সাজের মানুষ। কেউ শ্রীকৃষ্ণ, কেউ শ্রীকৃষ্ণের বাবা বসুদেব, কেউ আবার শ্রীকৃষ্ণের মা দেবকী কিংবা অত্যাচারী মামা কংস।

এ দিন ছিল সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের 'মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের' জন্মদিন।

তাদের বিশ্বাস মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তিনি সনাতন ধর্মের অবতার হিসেবে প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হন।

দিনের শুরু থেকে থেকে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা হতে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে জড়ো হয় হাজার হাজার মানুষ। বিকাল সাড়ে ৩টা টার দিকে শুরু হয় মিছিল। মঙ্গলদীপ প্রজ্জ্বোলন করে এর উদ্বোধন করেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। এ সময় স্বপরিবারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সি আর দত্ত প্রমুখ।

একটি হাতিকে সামনে রেখে শতাধিক ট্রাক, বাস, পিকআপ, রিকশা ও ভ্যান যোগে এগিয়ে যায় মিছিল। ঢাকেশ্বরী থেকে শুরু হয়ে পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোট মোড়, জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড়, জিপিও, গুলিস্তান, নয়াবাজার মোড় হয়ে মিছিলটি শেষ হয় বাহাদুর শাহ পার্কে।

মিছিলে খোল-করতাল আর ঢাক-ঢোল-মাইক বাজিয়ে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় 'শুভ শুভ শুভ দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন।' কোনো কোনো ট্রাকে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন ভক্তরা।

জন্মষ্টমী উপলক্ষে সোমবার ছিল সরকারি ছুটি। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ নিবন্ধ।

সূত্র:বিডিনিউজ24.কম,23.08.2011
এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী হিন্দু স¤প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন।

সোমবার সকারে বঙ্গভবনে হিন্দু ধর্মাবল¤¦ীদের জন্য সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে দিনটি উদযাপন করে।

Categories:

Leave a Reply

SM World