ছবি: প্রথম আলো
পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিপা আক্তার (১৯)। হঠাৎ প্রসব বেদনা ওঠে। দ্রুত তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম হয়। ঘড়ির কাঁটায় তখন সকাল নয়টা পাঁচ মিনিট। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ৪০ মিনিট পরই তাকে স্বজনদের কাছে রেখে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছোটেন রিপা। গত শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলায় এ ঘটনা ঘটে।