নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইফতার মাহফিলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় ভৈরবদী গ্রামে এ ঘটনায় আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরবদী জামে মসজিদের ইফতার মাহফিলে খাবার বণ্টন নিয়ে আব্দুস সালাম ও সিরাজুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে মাগরিবের নামাজের পর উভয়পক্ষের লোকজন লাঠি, হকিস্টিক, টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন আব্দুস সালাম, সিরাজুল ইসলাম, সুমন মিয়া, এনামুল হক , হক মিয়া, রিজিয়া, ফতেমা, বাবুল, রানী, সেলিম, ওবায়দুল, তাহেরবান, হেনা বেগম, কুতুবউদ্দিন, আব্দুল খালেক, সালাম ও সুমন।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র:নারায়ণগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

Categories:
ইফতার