বহুমাত্রিক সেবাদানের মাধ্যমে মানুষের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে মোবাইল ফোন। নিত্যদিনের কাজে ব্যবহারের পাশাপাশি ভ্রমণেও অনেক সহায়তা করে মোবাইল ফোন। মানুষের ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা করতে স্মার্ট ফোন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ-সম্পর্কিত তথ্য, এমনকি রেস্টুরেন্ট যাচাইয়ের ক্ষেত্রেও স্মার্ট ফোন ব্যাপকভাবে ব্যবহার করছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক হাজার প্রাপ্তবয়স্ক স্মার্ট ফোন ব্যবহারকারীর ওপর একটি জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, তাঁরা বিভিন্ন দেশে ভ্রমণের আবেদনপত্র এবং হোটেল সম্পর্কে নানা তথ্য স্মার্ট ফোনের মাধ্যমে করে থাকেন।
৪০ শতাংশেরও বেশি ব্যবহারকারী হোটেল খুঁজে বের করা থেকে শুরু করে বুকিং দেওয়া পর্যন্ত যাবতীয় কাজ স্মার্ট ফোনের মাধ্যমে করে থাকে।
কথা বলা, বার্তা আদান-প্রদান, ই-মেইল ছাড়াও ৬৫ শতাংশ লোক স্মার্ট ফোনের মাধ্যমে ভ্রমণের বিভিন্ন ছবি অন্যদের সঙ্গে ভাগাভাগি করে থাকে। এ ছাড়া ৪৮ শতাংশ স্মার্ট ফোন ব্যবহারের মাধ্যমে দেশ-বিদেশের তাত্ক্ষণিক সংবাদসেবাও পেয়ে থাকে। এর বাইরেও স্মার্ট ফোন ভ্রমণপিপাসুদের নানাবিধ সেবা দিয়ে থাকে।
ভ্রমণবিষয়ক ওয়েবসাইটের উপদেষ্টা মাইক পুটনাম বলেন, ‘স্মার্ট ফোন পুরো বিশ্বটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আর এর মাধ্যমে মানুষ খুব সহজে ভ্রমণবিষয়ক নানা তথ্য সহজে পেতে সক্ষম হয়। যা সত্যিকার অর্থে সবার ভ্রমণে বাড়তি আনন্দ দিয়ে থাকে।