মানুষ সর্বপ্রথম যে দুটি ধাতু আবিষ্কার করে, তার নাম তামা ও সোনা। এক আউন্স স্বর্ণকে টেনে প্রায় ৫০০ মাইল লম্বা তার বানানো যাবে।
তারটির ব্যাস হবে পাঁচ মাইক্রোন। স্বর্ণ এক হাজার ৬৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে এবং দুই হাজার ৮০৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটতে শুরু করে। স্বর্ণ তাপ ও বিদ্যুৎ পরিবাহী। এক কিউবিক ফুট স্বর্ণের ওজন প্রায় আধা টন। স্বর্ণকে পিটিয়ে এতটাই...সূর্যের আলো প্রবেশ করতে পারবে।
খাঁটি স্বর্ণ আসলে বেশ নরম। স্বর্ণকে শক্ত ও ব্যবহারের উপযোগী করতে এর সঙ্গে অন্য ধাতুর খাদ মেশানো হয়।
খাঁটি সোনায় কখনো মরিচা পড়বে না এবং এটি মানবশরীরের জন্য কখনো বিষাক্ত নয়।
ভারত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের বাজার। বিজ্ঞানীরা সাগরের পানিতে স্বর্ণের অস্তিত্ব পেয়েছেন। কিন্তু সেটি আহরণের উপায় এখনো উদ্ভাবিত হয়নি।
