Read More ...
জার্মানির ১৭টি পরমাণু কেন্দ্র বন্ধ করা হবে ২০২২ সালের মধ্যে
জাপানের ফুকুশিমায় বিপর্যয়ের পর বিভিন্ন দেশে পরমাণু জ্বালানী ব্যাবহারের নীতি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে৻ চলছে তীব্র বিতর্ক৻
গত সপ্তাহেই পরমাণু জ্বালানী থেকে পুরোপুরি বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে সুইৎজারল্যান্ড৻ আর এখন একই ধরনের সিদ্ধান্তের কথা জানালো ইউরোপেরই আরেকটি দেশ জার্মানি৻
স্কুল শিক্ষার্থীদের গৌরববোধ
বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সবগুলো মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নতুন একটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
‘বাংলাদেশ স্টাডিজ’ নামে এই বিষয়ের ওপর এখন বই প্রণয়নের কাজ চলছে যেটি আগামী শিক্ষাবছর থেকে বাংলা ও ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ানো হবে।
বহুমাত্রিক সেবাদানের মাধ্যমে মানুষের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে মোবাইল ফোন। নিত্যদিনের কাজে ব্যবহারের পাশাপাশি ভ্রমণেও অনেক সহায়তা করে মোবাইল ফোন। মানুষের ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা করতে স্মার্ট ফোন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ-সম্পর্কিত তথ্য, এমনকি রেস্টুরেন্ট যাচাইয়ের ক্ষেত্রেও স্মার্ট ফোন ব্যাপকভাবে ব্যবহার করছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে।
সমীক্ষা চতুর্বেদী—জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের একজন নিয়মিত ব্যবহারকারী। কিছুদিন আগেও তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলেই দেখতে পেতেন কোনো একজন বন্ধুর পাঠানো লিংক। লিংকটিতে লেখা আছে, ‘ওহ মাই গড!! সমীক্ষা ইউ লুক সো স্টুপিড ইন দিস ভিডিও।’ এটা খুবই স্বাভাবিক যে কৌতূহলবশত যেকোনো মানুষই নিজের সম্পর্কে এমন কিছু ফিড থাকলে তাতে ক্লিক করবে। সমীক্ষাও তাই করতেন। পরে এ ধরনের লিংকগুলো ফেসবুক ব্যবহারকারীদের জন্য নানা ধরনের সমস্যা তৈরি করে। সমীক্ষাও এ ধরনের কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন। সমীক্ষা লক্ষ করেছিলেন, এই লিংকগুলোতে ক্লিক করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের অন্য বন্ধুদের ওয়ালেও পৌঁছে যায়। এ নিয়ে নানা রকম বিব্রত পরিস্থিতিও তৈরি হতো।
বার্সেলোনা ৩: ১ ম্যানইউ
রোম থেকে লন্ডন। অলিম্পিক স্টেডিয়াম থেকে ওয়েম্বলি। ২০০৯ থেকে ২০১১। স্থান-কাল সবই পাল্টেছে, কিন্তু পাল্টাল না একটা ছবি। এবারও চ্যাম্পিয়নস লিগের শেষ বাঁশি ঘোষণা করল সুন্দর ফুটবলের জয়গান। ঘোষিত হলো বার্সেলোনার শ্রেষ্ঠত্ব। কাল ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতল স্পেনের বার্সেলোনা।
লোহা শুকনা, পানি ভেজা—এসব প্রকৃতির স্বাভাবিক ঘটনা বলে আমরা জানি। সুতরাং এর কারণ খোঁজার বিষয়টি আমরা সাধারণত ভাবি না। পানি তো ভেজা হবেই। আমি পুকুরে ডুব দিলে আমার গায়ে পানি লেগে থাকে। শরীর ভিজে যায়। পানি আর ভেজা এই শব্দ দুটি সমার্থক বলে মনে হয়। কিন্তু আসলে তা নয়। যেমন: এক গ্লাস পানিতে মোমবাতি ডোবালে সেটি কিন্তু



