ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মৌসুমি ঝড় থেকে সৃষ্ট হঠাৎ বন্যায় কমপক্ষে ৪৪০ জন মারা গেছে। এতে এক লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগকালীন উদ্ধার সংস্থার প্রধান বেনিতো রামোস আজ শনিবার জানিয়েছেন, তাঁরা দুর্যোগস্থল থেকে হতাহতের খবর পাচ্ছেন। প্রাণহানি ও নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মৌসুমি ঝড় ‘ওয়াসি’র কারণে ভারী বৃষ্টিপাত থেকে এ বন্যার সৃষ্টি হয়েছে। এ ঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলে রাতভর বৃষ্টি হয়েছে।
সূত্র: প্রথমআলো.কম, ১৭/১২/২০১১
Categories:
International,
News,
প্রাকৃতিক দুর্যোগ