বিশ্বের ‘ব্যর্থ’ রাষ্ট্রের তালিকায় প্রথম দিকে উঠে এসেছে বাংলাদেশের নাম। ১৭৭টি ‘ব্যর্থ’ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ২৫তম অবস্থানে রয়েছে। তালিকার প্রথম দিকে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়ার কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসি গত সোমবার তালিকাটি প্রকাশ করে।

তালিকায় প্রথম স্থানে রয়েছে সোমালিয়া। এ ছাড়া শীর্ষ ১০ দেশের বেশির ভাগই আফ্রিকাভুক্ত দেশ। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশও তালিকার প্রথম দিকে রয়েছে। সপ্তম স্থানে আফগানিস্তান, ১২তম স্থানে পাকিস্তান, ১৮তম স্থানে মিয়ানমার, ২৭তম স্থানে নেপাল এবং ২৯তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে চীন ৭২তম, ভারত ৭৬তম, যুক্তরাষ্ট্র ১৫৮তম এবং যুক্তরাজ্য ১৫৯তম অবস্থানে রয়েছে। তালিকার সব শেষে অর্থাৎ ১৭৭তম অবস্থানে রয়েছে ফিনল্যান্ডের নাম।
পত্রিকাটি বাংলাদেশ প্রসঙ্গে বলেছে, দেশটিতে প্রতি পাঁচজনের দুজন নাগরিকই দারিদ্র্যসীমার নিচে বাস করে। সামান্য যা উন্নতি হচ্ছে, তা-ও প্রতিকূল পরিবেশের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি আর মাত্র এক মিটারও বাড়ে তাহলে দেশটির ১৭ শতাংশ এলাকা তলিয়ে যাবে।


সূত্র:প্রথমআলো, ২১/০৬/২০১১

Categories:

Leave a Reply

SM World