গলাটিপে ভয় দেখাতে গিয়ে মায়ের হাতে এক শিশুসন্তানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে গুলশান ১-এর ১২১ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির দোতলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ৪ বছরের মেয়ে সুরাইয়ার হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালান গৃহকর্মী হামিদা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


চিকিৎসাধীন হামিদা বলেন, তার মেয়ে খুব দুষ্টুমি করত। বাসার চায়ের কাপ ও গ্গ্নাস ভেঙে ফেলত। এজন্য ভয় দেখাতে তিনি মেয়ের গলা টিপে ধরেছিলেন। গত ৫ মাস ধরে কাস্টমস কর্মকর্তা শাহজাহান কবিরের ওই বাসায় তিনি গৃহকর্মীর কাজ করছিলেন। গৃহকর্তা ও তার চিকিৎসক স্ত্রী ছেলের কাছে কানাডায় অবস্থান করলেও তাদের মেয়ে ডা. সাফিয়া ওই বাসায় থাকতেন। তবে ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। গুলশান থানার এসআই এ কে আজাদ সমকালকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়ের দুষ্টুমি থামাতে গিয়েই মা এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন।

Categories:

Leave a Reply

SM World