গলাটিপে ভয় দেখাতে গিয়ে মায়ের হাতে এক শিশুসন্তানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে গুলশান ১-এর ১২১ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির দোতলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। ৪ বছরের মেয়ে সুরাইয়ার হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালান গৃহকর্মী হামিদা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Read More ...

0 comments

জনপ্রশাসনবিষয়ক প্রস্তাবিত আইন অনুযায়ী, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের চাকরি পেতে হলে সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ পর্বও অতিক্রম করতে হবে। বিসিএস ও প্রশিক্ষণ উভয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাঁরা নিয়োগ পাবেন। নিয়োগ দেওয়ার দায়িত্ব পালন করবে সরকার-নিযুক্ত একটি ‘সিলেকশন বোর্ড’।
নতুন বিধিব্যবস্থা অন্তর্ভুক্ত করে সরকারি চাকরিব্যবস্থা নিয়ন্ত্রণে ‘সিভিল সার্ভিস আইন ২০১০’ নামে নতুন একটি আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এই আইন নিয়ে এখন বিভিন্ন ক্যাডারের মতামত নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেছেন, নতুন এই আইন রাজনৈতিকীকরণ ও দুর্নীতির পথ সুগম করতে পারে। অন্যদিকে সরকার বলছে, সবার মতামত নিয়েই এটি চূড়ান্ত করা হবে।

Read More ...

0 comments

বিশ্বের ‘ব্যর্থ’ রাষ্ট্রের তালিকায় প্রথম দিকে উঠে এসেছে বাংলাদেশের নাম। ১৭৭টি ‘ব্যর্থ’ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ ২৫তম অবস্থানে রয়েছে। তালিকার প্রথম দিকে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়ার কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসি গত সোমবার তালিকাটি প্রকাশ করে।
Read More ...

0 comments

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে গত চার সপ্তাহে দ্রুতগতিতে ভোট পেয়েছে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টির মধ্যে যেসব স্থান বেশি হারে ভোট পেয়েছে, সেগুলোকে ‘ফাস্টেস্ট গ্রোয়িং’ তালিকায় উল্লেখ করা হয়েছে। এ তালিকার প্রথমেই আছে সুন্দরবনের নাম।
ফাস্টেস্ট গ্রোয়িংয়ের অর্থ হলো, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ‘ফাইনালিস্ট’ স্থানগুলো আগে যে ভোট পেয়েছিল, সে তুলনায় গত চার সপ্তাহে দ্রুত হারে ভোট পেয়েছে। এটা প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্বাচনের জায়গাগুলোর বর্তমান অবস্থান তুলে ধরে না। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন-প্রক্রিয়ার আয়োজক সুইজারল্যান্ড-ভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (www.new7wonders.com) গত সোমবার রাতে এসব তথ্য জানা গেছে।

Read More ...

0 comments

জন্মদিনের পোশাকে
পৃথিবীর উষ্ণতা বাড়ছে—কীভাবে বুঝবেন? গবেষকেরা আপনাকে নানা কায়দা-কানুন বাতলে দেবেন। ছোঃ! ওসব কিছুই না। সহজ উপায় জেনে নিন—যখন দেখবেন, আপনার আশপাশে ‘জন্মদিনের পোশাক’ পরা লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। 
চিলিতে একদল আন্দোলনই শুরু করে দিয়েছে, যে আন্দোলনের নাম শুনলেই ঘটনা পরিষ্কার হয়ে যাবে—ওয়ার্ল্ড ন্যাকেড বাইক রাইড। বাড়ি থেকে বের হওয়ার সময় এই আন্দোলনের কর্মীদের পরনে কাপড়-চোপড় ছিল বটে, কিন্তু সাইকেল চালিয়ে যতই তাঁরা এগোতে থাকেন, ততই কমতে থাকতে পরনের পোশাকের পরিমাণ। সবাই মিলে যখন প্লাজা ইতালিয়ায় সমবেত হলেন, প্রায় অধিকাংশই জন্মদিনের পোশাকে! সাইক্লিস্টদের অধিকার রক্ষা এবং তেলচালিত গাড়ির পরিবর্তে বিশ্বজুড়ে সাইকেলকে বিকল্প বাহন হিসেবে জনপ্রিয় করে তোলাই তাঁদের আন্দোলনের উদ্দেশ্য। মহৎ উদ্দেশ্য, সন্দেহ নেই। কিন্তু বেরসিক পুলিশের সেটা পছন্দ হবে কেন! তাই ‘নৈতিক স্খলনের’ অপরাধে চিলির পুলিশ গ্রেপ্তার করেছে তাঁদের!

Read More ...

0 comments

'এক লাখ কোটি টাকা সরানো হয়েছে'
কারসাজির মাধ্যমে শেয়ারবাজার থেকে ২০১১-১২ অর্থবছরের বাজেটের অনুন্নয়ন খাতের সমপরিমাণ এক লাখ কোটি টাকার বাজার মূলধন লুট হয়ে গেছে। এ টাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত 'শেয়ারবাজার দুর্নীতি ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা' সেমিনারে এ অভিযোগ করা হয়।
গতকাল রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়ক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, '১৯৯৬ সালেও একইভাবে তারা সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুট করেছে। আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারের এই কেলেঙ্কারীর বিচার করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হবে।'

Read More ...

0 comments

SM World